দি অডেশাস্ এর সাধারণ সম্পাদক অনিরুদ্ধ খাশকেল হিমাদ্রীর মা কেয়া সরকারের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশে গণশিল্পী সংস্থা বরিশাল জেলা শাখা। সংগঠনের সভাপতি পঙ্কজ ঘোষ, সাধারণ সম্পাদক সাঈদ পান্থ, সহ সভাপতি অধ্যাপিকা দিপ্তী রানী ঘোষ, অধ্যাপক বিনয় হালদার, বাবুল রায়, সঞ্জয় হালদার, বাসুদেব শর্মা, জ্যোর্তিময় রায়, নিবির, শারমিন লুনা, সিয়ামসহ পরিষদের কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
দি অডেশাস্রে শোক
বরিশালে অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দি অডেশাস্ এর উপদেষ্টা অধির খাসকেলের স্ত্রী ও সাধারণ সম্পাদক অনিরুদ্ধ খাশকেল হিমাদ্রী’র মা কেয়া সরকারের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান পান্থ, সহ সভাপতি দুর্জয় সিংহ জয়, যুগ্ম সাধারন সম্পাদক কিশোর রায়, সাংগঠনিক সম্পাদক হৃদয় সিংঘানিয়া, অর্থ সম্পাদক শুভ সিকদার, সহ অর্থ সম্পাদক অয়ন রায়, প্রচার সম্পাদক সাবরিনা আলম অর্মি, সহ প্রচার সম্পাদক সাকিব উল হক, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক নাফিছা রহমান, কার্যনির্বাহী সদস্য রিফাত খান, শান্ত বালা প্রমুখ।
প্রসঙ্গত, কেয়া সরকার করোনা পজেটিভ হয়ে সোমবার বেলা সাড়ে ১২টায় বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পরলোক গমন করেন। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, আত্বিয় স্বজন ও অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। পরে বরিশাল মহা শশ্বানে তার অন্তষ্টক্রিয়া অনুষ্ঠিত হয়।