নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের তাহিরপুরের উওর বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের প্রয়াত আলহাজ¦ নোয়াজ আলীর কনিষ্ঠ পুত্র আলহাজ¦ ফজলুল হক (৯০) ওরফে মালু মিয়া ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি —রাজিউন)।
বুধবার বেলা সাড়ে ১১টায় বার্ধক্য জনিত কারনে তিনি নিজ বাড়িতে শেষ নিশ^াস ত্যাগ করেন।
উপজেলার উওর বাদাঘাট ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যন আলহাজ¦ আলা উদ্দিন ও প্রয়াত ইউপি চেয়ারম্যান আলহাজ¦ জয়নাল আবেদীনের সহোদর প্রয়াত সহোদর বালু পাথর ব্যবসায়ী আলহাজ¦ ফজলুল হক মালু মিয়া সোহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও টানা কয়েকবছর তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে দায়িত্বপালন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ মাগরিব গ্রামের বাড়ি সোহালা জামে মসজিদ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে পাবিরীক কবরস্থানে দাফন করা হয়।। সুনামগঞ্জ-২৮.০৭.২১