• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৩০, ২০২১, ১০:০৩ পূর্বাহ্ণ
ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

গৌরনদী প্রতিনিধি
বাল্য বিয়ের সংবাদ পেয়ে কনের বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

জানা গেছে, উপজেলার প্রত্যন্ত সিংগা গ্রামের নুরুল হক হাওলাদারের দশম শ্রেণী পড়–য়া কন্যার বাল্য বিয়ের দিন ধার্য ছিলো শুক্রবার।

সে অনুযায়ী কনের বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিলো। সকালে বিষয়টি জানতে পেরে কনের বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এতে বাল্য বিয়ের অভিশাপ থেকে রক্ষা পায় ওই স্কুল ছাত্রী।

এ সময় ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই স্কুল ছাত্রীকে বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা দিয়ে রক্ষায় পায় কনের মা।