• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে রোটারি ক্লাবের আয়োজনে রান্না করা খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৩১, ২০২১, ১২:০১ অপরাহ্ণ
বরিশালে রোটারি ক্লাবের আয়োজনে রান্না করা খাবার বিতরণ

বরিশালে করোনাকালে অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন বরিশাল রোটারি ক্লাব।

সংগঠনের বিভিন্ন শাখার উদ্যোগে শুক্রবার গভীর রাতে বরিশাল নদী বন্দর ও চরকাউয়া খেয়াঘাট প্রায় ৫শ মানুষের মাঝে প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়।

সমাজের সকলকে করোনাকালে কর্মহীন মানুষের পাশে দাড়ানোর অনুরোধ জানান রোটারি ক্লাব অব বরিশালের সভাপতি ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।

এ-সময় রোটারি ক্লাব অব বরিশালের সাধারণ সম্পাদক, শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক/সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, রোটারি ক্লাব অব বরিশাল মেট্রোপলিটনের সভাপতি হাসান চৌধুরী, রোটারি ক্লাব অব বৃহত্তর বরিশালের সভাপতি হালিম ভূইয়া, রোটারি ক্লাব অব নিউ সিটি বরিশালের সভাপতি কাজী আল-মামুন, দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক এস.এম জাকির হোসেন, দৈনিক ভোরের আলোর পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরণ ও বরিশাল বিভাগীয় ব্যাুরো প্রতিনিধি অপূর্ব অপু উপস্থিত ছিলেন।