• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রীর জন্য‌ও আম পাঠালো পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩, ২০২১, ০৮:৫৪ পূর্বাহ্ণ
সাবেক প্রধানমন্ত্রীর জন্য‌ও আম পাঠালো পাকিস্তান

ডেস্ক রিপোর্ট:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্যও উপহার হিসেবে আম পাঠিয়েছে পাকিস্তান সরকার।
গতকাল সোমবার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসায় পাকিস্তান হাইকমিশন থেকে উপহারের আমের ঝুড়ি পৌঁছে দেওয়া হয়।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আম উপহার হিসেবে পাঠিয়েছে পাকিস্তান।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান‌কে শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কে‌জি হা‌ড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

এ বছর বিএনপির পক্ষ থেকেও বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে উপহার হিসেবে আম পাঠানো হয়েছে।