বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত পরিসঞ্চালন (ট্রান্সফিউশন মেডিসিন) বিভাগে কনসালটেন্ট হিসেবে পদোন্নতি পেয়ে যোগদান করেছেন ডা. মুহাম্মদ জাফর আলী দেওয়ান।
দেশের বরিশাল এবং খুলনা বিভাগে
এই প্রথম ট্রানস্ফিউশন অফ মেডিসিন এর উপর বিশেষজ্ঞ অর্জন করেছে বরিশালের সন্তান জাফর আলী দেওয়ান।
এর পূর্বে তিনি ঝালকাঠি সদর হাসপাতালে আর এম ও হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ট্রানস্ফিউশন মেডিসিন এর উপর (ডক্টর অফ মেডিসিন) এম ডি ডিগ্রি অর্জন করেছেন।
এছাড়া তিনি এফসিজিপি,সিসিডি ডিগ্রি অর্জন করে।
ট্রান্সফিউশন মেডিসিনে উচ্চতর ডিগ্রি অর্জন করায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডা. জাফর আলী দেওয়ান কে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত পরিসঞ্চালন বিভাগে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দেওয়া হয়।
ডা. জাফর আলী দেওয়ান এমবিবিএস পাশ করে ২০১০ সালে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার পদে যোগদান করেন।
পর্যাক্রমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের বিভিন্ন হাসপাতালে সুনামের সহিত চাকরি রত ছিলেন
তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্য। এশিয়া এসোসিয়েশন অফ ট্রান্সফিউশন মেডিসিন এর সদস্য ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ,র সদস্য ও
বাংলাদেশ ব্লাড ট্রান্সফিউশন অফ সোসাইটির সদস্য হিসেবে রয়েছেন।