• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে গাছে ঝুলন্ত বৃদ্ধের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩, ২০২১, ১২:৪৭ অপরাহ্ণ
আমতলীতে গাছে ঝুলন্ত বৃদ্ধের মরদেহ

আমতলী
বরগুনার আমতলী উপজেলার ফকিরখালী গ্রামে সিরাজ চৌকিদার (৬৫) নামের এক বৃদ্ধের গলায় ফাঁস দেয়া গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা ঘটেছে সোমবার রাতে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
জানাগেছে, উপজেলার ফকিরখালী গ্রামের সিরাজ চৌকিদার সোমবার রাতে ঘর থেকে বের হয়ে যায়। ওই রাতে তিনি আর ঘরে ফিরেনি। মঙ্গলবার সকালে স্বজনরা ঘরের পাশে একটি মেহগনি গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওইদিন বিকেলে তার মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বৃদ্ধের ছেলে মামুন চৌকিদার বলেন, বাবা গতকাল রাতে ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরেনি। মঙ্গলবার সকালে গাছের সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
আমতলী থানার এসআই মোঃ শাহাবুল বলেন, গলায় রশি দেয়া গাছের সাঝে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, গলায় ফাঁস দেয়া বৃদ্ধের মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।