হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামে মাটিকাটা কে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে l এতে আহত হয়েছেন 5 মহিলাl অভিযোগ সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার বিকালে উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামের ইউসুফ মোল্লার বাড়ির উঠানের মাটি কার্টেন একই বাড়ির হেলান মোল্লাll এ সময় ইউনুস মোল্লার স্ত্রী আলেকজান বিবি মাটি কাটতে বাধা দেন l তখন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন হেলান মোল্লা l এ ঘটনায় ইউনুস মোল্লা স্থানীয় ইউপি সদস্যর কাছে বিচার দিলে l তখন ইউপি সদস্য বিচার করার জন্য উভয় পরিবারকে আশ্বস্ত করেনl এ ঘটনায় ইউপি সদস্যর কাছে বিচার দেওয়ায় হেলাল মোল্লা ক্ষিপ্ত হয় l তখন তার আত্মীয় ইমাম হাসান সর্দার রাজিব সর্দার ইব্রাহিম কে নিয়ে রাতে পুনরায় ইউনুস মোল্লার বাড়িতে গিয়ে হামলা চালায় ও ইটপাটকেল নিক্ষেপ করে l তখন হামলায় ইউনুস মোল্লার পরিবারের 4 জন মহিলা আহত হয়l আহতরা হলেন আলেপ জানবিবি 65 তাসলিমা 23 ইয়াসমিন 25 নাসিমা 17 ও হেলান মোল্লার স্ত্রী রাহিমা বেগম 30 l হামলার ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্য নোমান সদ্দার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শান্ত করেন l তাৎক্ষণিক রাতেই আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন l এ ঘটনায় ইউনুস মোল্লা হিজলা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন l এ ঘটনা সম্পর্কে স্থানীয় ইউপি সদস্য নোমান সর্দারের সাথে আলাপকালে তিনি হামলার ঘটনার সত্যতা স্বীকার করেনl হিজলা থানার তদন্ত ওসি তারিক হাসান রাসেল জানান মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে l