• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় মৃত্যুবরণকারী ৬৪ জনকে চরমোনাই স্বেচ্ছাসেবক টিমের দাফন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৬, ২০২১, ১৪:৪৯ অপরাহ্ণ
করোনায় মৃত্যুবরণকারী ৬৪ জনকে চরমোনাই স্বেচ্ছাসেবক টিমের দাফন

বরিশাল ব্যুরো
বরিশালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৬৪ ব্যক্তির দাফন কাজ সম্পন্ন করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বরিশাল জেলা শাখার করোনা স্বেচ্ছাসেবক টিম। নগরীর সাগরদীস্থ স্বেচ্ছাসেবক টিমের অস্থায়ী কার্যালয়ে শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম।
তিনি বলেন, করোনা মহামারী শুরুর পর জুলাই মাসের ২৮ তারিখ থেকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে আসছি। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬৪ ব্যক্তিকে নিয়মানুযায়ী দাফন করা হয়েছে। এছাড়াও করোনায় আক্রান্ত ৮৬ ব্যক্তির বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে অক্সিজেন সিলিন্ডার। এই সেবাকার্যক্রম পরিচালনায় বরিশাল নগরীতে ৪০ জন ও উপজেলাগুলোতে পাচ শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করছে। এই কার্যক্রমের গতি বৃদ্ধিতে কয়েক দিনের মধ্যে আরো অক্সিজেন সিলিন্ডার সংযোজন করা হবে।
করোনা স্বেচ্ছাসেবক টিমের আহ্বায়ক মাস্টার নুরুল হক মিয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপদেষ্টা আঃ মালেক কাফরা ও মুহাম্মদ জামিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আঃ মান্নান কাফরা, সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ম সদস্য সচিব আবদুল রাজ্জাক, সদস্য এসএম রফিকুজ্জামান, জাকির হোসেন কাফরা, আবুল খায়ের, আবুল কালাম আজাদ ফজলুর রহমান, জালাল আহমেদ প্রমুখ।