• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টীকাদান কর্মসূচি পরিচালনায় সহায়কের ভুমিকায় ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৭, ২০২১, ১২:০৩ অপরাহ্ণ
টীকাদান কর্মসূচি পরিচালনায় সহায়কের ভুমিকায় ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি

ইউনিয়ন পর্যায় কোভিড১৯ টীকাদান কর্মসূচি পরিচালনায় সহায়কের ভুমিকায় ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি।

সারা দেশের ন্যায় বাকেরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে করোনা সংক্রমণ রোধে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার ৭ আগস্ট সকাল ১০ টায় বাকেরগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিনামূল্যে কোভিড১৯ টীকাদাম কর্মসূচি শুরু হয়।

টিকা কার্যক্রমের উদ্ধোধন করেন স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন ও পৌরসভার মেয়র জনাব লোকমান হোসেন ডাকুয়া। টীকা কার্যক্রম পরিচালনায় ইউনিয়ন সমূহে স্বেচ্ছাসেবা দিয়েছে বাকেরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবি যুব সংগঠন ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটির একদল স্বেচ্ছাসেবক। চাহিদা ভিত্তিতে ইউনিয়ন সমূহে টিকা কার্যক্রম পরিচালনায় স্বেচ্ছাসবক প্রেরন করে সংগঠনটি। তারা নিরলস পরিশ্রম করে গেছে টীকা প্রদানে।

কোভিড ১৯ টীকাদান কর্মসূচি ভরপাশা, গারুড়িয়া, পাদ্রীশিবপুর, রঙ্গশ্রী, নিয়ামতি সহ বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করেন বরিশাল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহোদয়, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, অফিসার ইন চার্জ বাকেরগঞ্জ থানা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন (ট্যাগ অফিসার), ইউপি চেয়ারম্যান বৃন্দ, মেম্বারগন, গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ প্রিন্ট এবং মিডিয়ার সাংবাদিক বৃন্দ।