• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনার চারটি কেন্দ্রে দেওয়া হলো গন টিকা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৭, ২০২১, ১৭:৩২ অপরাহ্ণ
বামনার চারটি কেন্দ্রে দেওয়া হলো গন টিকা।

মাসুদ রেজা (ফয়সাল)
বামনা ( বরগুনা) সংবাদদাতাঃ

বরগুনার বামনায় ৪টি কেন্দ্রে সারা দেশের ন্যায় সকাল ৯ টায় উদ্বোধন হলো গণটিকাদান কর্মসূচি। গনটিকা দান কার্মসূচির প্রথম দিন প্রতি কেন্দ্রে ৬০০ জন করে চার কেন্দ্রেমোট ২৪০০ জন প্রথম ডোজ গ্রহন করে। এ ছাড়া উপজেলা হাসপাতালের চলমান টিকা দান কেন্দ্রে প্রথম ডোজ গ্রহন করে ২৭৬ জন। আজ শনিবার ৭ আগষ্ট উপজেলায় মোট ২৬৭৬ জন টিকা গ্রহন করে। তবে টিকা কেন্দ্রে উৎসুকজনগনের লম্বা লাইন দেখা গেছে। মানুষের মনে টিকা গ্রহনের আগ্রহ অনেক বেশী লক্ষ করা গেছে। করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষায় গণটিকার এ কার্যক্রম মানুষের মাঝে আশার আলো সঞ্চার করেছে। ২৫ বছরের বেশি বয়েসী মানুষ জাতীয় পরিচয়পত্র দেখিয়ে কেন্দ্রে বসে নিবন্ধন করে টিকা গ্রহন করে। কালিকা বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়র কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে টিকা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকার। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্হ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান।
এ উপজেলার ৪টি ইউনিয়নের প্রতিটিতে ১টি করে মোট ৪টি কেন্দ্রে টিকা দেওয়া হয়। প্রতি কেন্দ্রে ৩টি করে বুথ করা হয় প্রতিটি বুথে দুই জন করে মোট ৬ জন ভ্যাক্সিনেটর টিকা পুস করেন।
এ বিষয় উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব ডা: মোঃ মনিরুজ্জামান জানান, চারটি গণটিকাদান কেন্দ্রে সুষ্ঠ ভাবে টিকা দান কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। সাধারন মানুষের মধ্যে টিকা গ্রহনে আগ্রহ বেড়েছে। ১৪ আগষ্ট থেকে গন হারে টিকা দান চলবে।
উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকার বলেন স্বাস্হ্য বিধি মেনে চার কেন্দ্রেই নারি পুরুষ সমান তালে টিকা গ্রহন করেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী টিকাদান কর্য়ক্রম চলমান থাকবে।