• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৮, ২০২১, ০৯:২১ পূর্বাহ্ণ
মির্জাগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

মির্জাগঞ্জ( পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণের আয়োজন করা হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক, মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।

এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আত্হার উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান উজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিববুল্লাহ ও মহিলা বিষয়ক কর্মকর্তা শিরীন সুলতানা প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাচিনা হাবিব, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।

শেষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয় এবং সাতজন গরীব ও অসহায় নারীকে সাতটি সেলাই মেশিন বিতরণ করা হয়।