• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনা তালতলীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৯, ২০২১, ১২:৩৭ অপরাহ্ণ
বরগুনা তালতলীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বরগুনা প্রতিনিধি :
বরগুনার তালতলীতে ৯ আগষ্ট সোমবার আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।এ এল আর ডি সহযোগিতায়,রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে “কাউকে পেছনে ফেলে নয়: আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহবান” প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় রাখাইন সম্প্রদায়ের নারী ও পুরুষ মিলে বিশাল এক র‌্যালী সড়ক প্রদক্ষিন শেষে তালতলী রাখাইন ভাযা শিক্ষা কেন্দ্রে শেষ হয়। মি:মংম‍্যাচিং এর পরিচালনায় সভার সভাপতিত্ব করেন রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মি:মংচিন থান। সভায় বক্তব্য রাখেন, তালতলী রাখাইন ছাত্র নেতা মি:মংচান, নামিশে পাড়া বৌদ্ধ বিহার সভাপতি মি:চোচিংমং,এ‍্যাডভোকেট মি:মংথান,ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী, রাখাইন নারী উন্নয়ন কেন্দ্রের সভানেএী মিসেস মায়া রাখাইন, ইউপি সদস্য ইব্রাহিম বিশ্বাস, সহকারী শিক্ষিকা মিসেস খেএনে রাখাইন,সমাজ সেবক উম্রাখিন,মাতংচিং ও ছানু প্রমুখ।
এ সময় বক্তারা সরকারের কাছে জাতিসংঘ ঘোষিত ৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা ।সরকারি চাকরিতে আদিবাসীদের জন‍্য ৫/.কোটা পুন:বহাল করতেহবে।অবৈধ,জল ও বেদখল সম্পত্তি পুনরুদ্ধারের জন‍্য সরকারি খরচে আইনগত সহায়তা দিতে হবে সমতল আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন, রাখাইন ছাত্র-ছাএীদের জন্য রাখাইন ভাষা শিক্ষার ব্যাবস্থা, তাদের সংস্কৃতির সংরক্ষণ ও সংস্কারের জন্য তালতলীতে রাখাইন বৌদ্ধকৃষ্টি একাডেমি পূনঃ প্রতিষ্ঠা, রাখাইনদের ভূমি ও সাংস্কৃতিক ঐতিহ্য বিপর্যয় সৃষ্টিকারীদের শাস্তির বিধান রাখার দাবি জানান।##