• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট ব্যাবহার ঃ অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১০, ২০২১, ০৯:৪১ পূর্বাহ্ণ
বরিশালে ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ  উত্তীর্ণ রিয়েজেন্ট ব্যাবহার ঃ অর্থদন্ড

বরিশাল ব্যুরো
বরিশালে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট ব্যাবহার করায় ২টি ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন অপরাধে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে নগরীর সদর রোড ও বাটার গলি এলাকা অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন আল হেলাল।

এ সময় মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট ব্যাবহার করে সেবা গ্রহীতার জীবন হানিমূলক কার্যের জন্য সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিককে ৩০ হাজার টাকা এবং একই অপরাধে গ্লোব ডায়াগনস্টিককে ৪০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। এছাড়া স্বাস্থ্য বিধি অনুসরন না করায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন আল হেলাল জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। ##