বরিশাল প্রতিনিধি ॥
বরিশাল বিভাগে করেনায় ৬ জন এবং উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ভোলা জেলায ৪ জন বরিশাল জেলায় ১ জন ও পটুয়াখালী জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। করেনায় মৃতদের মধ্যে শেরেবাংলা মেডিকেলে করেনা ওয়ার্ডে মারা গেছে ৩ জন আর এই হাসপাতালে করেনা উপসর্গে মৃত্যু হয়েছে ৭ জনের। চব্বিশ ঘন্টার এই পরিসংখ্যান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এবং শেরেবাংলা হাসপাতালের পরিচালকের পাঠানো প্রতিবেদনে পাওয়া।
করেনায় নতুন করে ৬ জেলায় পজেটিভের সংখ্যা ৩৮৯ জন। এরমধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ১৫২ জন দ্বিতীয় অবস্থায় ভোলা জেলায় ১৩৩ জন রয়েছে। এদিকে বরিশাল জেলার মধ্যে নগরীতে পজেটিভের সংখ্যা ৬১ জন, দ্বিতীয় রয়েছে বাকেরগঞ্জ উপজেলা যেখানে পজেটিভের সংখ্যা ২১ জন। শেরেবাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫৮ টেস্টে ৭৬ জন পজেটিভ এই হার ২৯.৪৫ ভাগ।
এদিকে শেরেবাংলা মেডিকেলে নতুন ১২ জন রোগি নিয়ে মোট রোগির সংখ্যা ২১০ জন। এরমধ্যে অবজারভেশন কক্ষে ১৬৪ জন আর করেনা ওয়ার্ডে ৬৪ জন চিকিৎসা নিচ্ছে।