বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলার উদ্যোগে আজ বুধবার (১১আগস্ট ২০২১) সকালে করোনাকালে শ্রমজীবী মানুষের মাঝে সাবান ও মাস্ক নগরীর নতুন বাজার,জেলখানার মোড়,সদর রোডে প্রায় তিনশত মানুষের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড মোজাম্মেল হক ফিরোজ,নগর ওয়ার্কার্স পার্টির নেতা জাহাঙ্গীর চৌধুরী, নজরুল ইসলাম তালুকদার,সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
উল্লেখ্য এর আগেও ওয়ার্কার্স পার্টি নগরে মাস্ক,সচেতনতা মূলক লিফলেট এবং রান্না করা খাবার বিতরন করেছে।