• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীর তিন পুলিশ কর্মকর্তার শ্রেষ্ঠত্ব অর্জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১২, ২০২১, ০৯:২৮ পূর্বাহ্ণ
গৌরনদীর তিন পুলিশ কর্মকর্তার শ্রেষ্ঠত্ব অর্জন

গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেনকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার রেঞ্জ পুলিশের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে আফজাল হোসেনকে শ্রেষ্ঠ ওসির ক্রেষ্ট প্রদান করেন রেঞ্জ ডিআইজি মোঃ আক্তারুজ্জামান।

অপরদিকে বুধবার (১১ আগষ্ট) জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গৌরনদী মডেল থানার হারুন অর রশিদকে শ্রেষ্ঠ এসআই এবং মোঃ আসাদুল ইসলামকে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করে পুরস্কৃত করা হয়েছে। জেলা পুলিশ সুপারের পক্ষে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান। এসময় অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।