• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১২, ২০২১, ১৭:১৯ অপরাহ্ণ
গৌরনদীতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড থেকে দেলোয়ার তালুকদার (৫০) নামের এক ইয়াবা ব্যবাসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশের সদস্যরা। গ্রেফতারকৃত দেলোয়ার উপজেলার কসবা গ্রামের আব্দুর রহমান তালুকদারের পুত্র।
জেলা ডিবি পুলিশের এসআই সোহেল মোল্লাহ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক বিক্রির সংবাদ পেয়ে টরকী বাসষ্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩৪০ পিচ ইয়াবাসহ দেলোয়ার তালুকদারকে গ্রেফতার করা হয়। রাতেই গ্রেফতারকৃতের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।