মাসুদ রেজা ফয়সাল
বামনা, সংবাদ দাতা।
“এসেছি হেথায় তোমারই আজ্ঞায়, আদেশ করিবার মাত্র যাব চলিয়া” তিন দিন আগেই ফেইসবুকে এই লেখাটি দিয়ে ছিলেন বরগুনার বামনা সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এইচ এম হারুন- অর- রশিদ আজ বিকেল ৪:৩০মিনিটে স্ট্রোক করে বামনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল সকাল ১০ ঘটিকায় সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ও ২ য় জানাজা সকাল ১০.৪৫ মিনিটে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হইবে।