বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম,র এক কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নবগ্রাম রোড সার্কুলার রোড প্রতিমন্ত্রীর বাসার সামনে এ ঘটনা ঘটে।
আহতের নাম নাছির আকন। সে নবগ্রাম রোড ব্যবসায়ী সমিতির সভাপতিও পানিসম্পদ প্রতিমন্ত্রীর কর্মী। বর্তমানে নাসির বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পানিসম্পদ প্রতিমন্ত্রীর কর্মী ইউসুফ ইসলাম জানান,১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাসার গেটে কাজ চলছে। নাসির আকন ওই কাজের দেখাশোনা করে। হঠাৎ পানিসম্পদ প্রতিমন্ত্রীর কথিত এপিএস দাবিদার মাহাতের এর নেতৃত্বে প্রিন্স, আলিম শরীফসহ ১৫-২০জন সহযোগী তুচ্ছ বিষয় নিয়ে নাসিরের উপর হামলা চালায়, তাকে হাতুড়ে দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়।
ঘটনাস্থলে কোতয়ালী থানা পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত নাসির এর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোন কিছু বলতে অপরাগতা জানান।