• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জ মাধবপুরে টিফিনের টাকায় লাল সবুজের গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৪, ২০২১, ০৯:১১ পূর্বাহ্ণ
হবিগঞ্জ মাধবপুরে টিফিনের টাকায় লাল সবুজের গাছের চারা বিতরণ

লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করব দেশটা’ এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ মাধবপুর উপজেলার অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনে ফলজ গাছের চারা বিতরণ করেছেন টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

শনিবার সকালে (১৪ আগষ্ট) বিদ্যালয় মাঠে সংগঠনটির আয়োজনে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সিনিয়র সাংবাদিক মোঃ ওয়ালিদ মিয়া, সাংবাদিক হামিদুর রহমান, সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার নারী সম্পাদিকা হ্যাপী আক্তার, সদস্য সালমার শ্রাবন, মাসুদুর রহমান, জহিরুল ইসলাম শাহীন, আতিকুর রহমান শান্ত ও তানভীর সামি প্রমুখ।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম বলেন, ‘লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা তাদের জমানো টাকায় গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি শুরু করেছেন। আগামী তিন মাস এ কার্যক্রম সারাদেশে পরিচালনা করা হবে। গত ৫ বছরে সংগঠনটি ৪ লাখ গাছের চারা রোপণ ও বিতরণ করেছেন।

এ বছরও সারাদেশে লাল সবুজের স্বেচ্ছাসেবীরা ১ লাখ গাছের চারা বিতরণ করবে বলে জানান।