• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কলেজ ছাত্রীকে হাতুরীপেটার ঘটনায় ৪ জনকে আসামী করে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২১, ০৭:১৯ পূর্বাহ্ণ
কলেজ ছাত্রীকে হাতুরীপেটার  ঘটনায় ৪ জনকে আসামী করে মামলা

বানারীপাড়া ও ঝালকাঠী প্রতিনিধি
বাবা মাদক সেবন ও জুয়া খেলায় প্রতিবাদ করায় তার মেয়ে চাখার সরকারী ফজলুল হক কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী হালিমা আক্তারকে হাতুরীপেটা করে গুরুতর আহত করার ঘটনায় ৪ জনকে আসামী করে ঝালকাঠী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার ঝালকাঠী সদর থানায় সদর উপজেলার বড় একসাড়াপাড়া গ্রামের ব্যবসায়ী মো.অদুদ হাওলাদার বাদী হয়ে একই এলাকার সোহেল খান, ভাই ইয়ার খান, দেলোয়ার খানসহ ৪ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ মো.খলিলুর রহমান এ মামলাটি তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এস.আই সাইফুল ইসলামকে নির্দেশ দিয়েছেন।
এব্যপারে মামলার বাদী বানারীপাড়ার সীমান্তবর্তী ঝালকাঠী সদর উপজেলার বড় একসাড়াপাড়া গ্রামের ব্যবসায়ী মো. অদুদ হাওলাদার জানান, এলাকার কতিপয় মাদকাসক্ত জুয়াড়ির বিরুদ্ধে প্রতিবাদ করায় কয়েক মাস আগে তারা তাকে কুপিয়ে জখম করে। এঘটনায় তিনি বাদী হয়ে ঝালকাঠী সদর থানায় একটি মামলা দায়ের করেছিলেন। তিনি জানান, ১১ আগষ্ট দুপুরে ঝালকাঠী সদর থানার এস.আই সাইফুল ইসলাম গুয়াচিত্রা বাজারে একটি মামলার তদন্তে আসেন। এসময় এস.আই সাইফুল তার সাঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেণ। পরে তিনি ওই মামলার ঘটনাস্থল পরিদর্শন করে ঝালকাঠী সদর থানায় চলে যান।
অদুদ হাওলাদার আরও জানান, ওই দিন বিকেলে ওই মামলার আসামীরা এস.আই সাইফুলের সঙ্গে কথা বলার বিষয়টি জানতে পেরে গুয়াচিত্রা বাজারে তার ওপর হামলা করার চেষ্টা করে। এসময় খবর পেয়ে তার স্ত্রী বিলকিস বেগম ও মেয়ে হালিমা আক্তার (১৯) বাড়ি থেকে গুয়াচিত্রা বাজারে আসে। এসময় স্থানীয় সোহেল খান, ভাই ইয়ার খান, দেলোয়ার খানসহ চারজন মিলে কলেজ ছাত্রী হালিমা আক্তারকে হাতুরী দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং তারা তার বাঁ পায়ের বৃদ্ধা আঙ্গুলের নক উপরে ফেলে। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার মো.সাকিল আহম্মেদ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেণ।
এব্যপারে ঝালকাঠী সদর থানার অফিসার ইনচার্জ মো.খলিলুর রহমান জানান, ওই ঘটনায় ৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। +