• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর দেশ ও মানবপ্রেম তাকে আজীবন বাঁচিয়ে রাখবে-পংকজ নাথ এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২১, ১১:৩২ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর দেশ ও মানবপ্রেম তাকে আজীবন বাঁচিয়ে রাখবে-পংকজ নাথ এমপি

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ আজ সোমবার বিকেলে মেহেন্দিগঞ্জ চরএককরিয়া ইউনিয়নের বালুর মাঠে আয়োজিত করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, মানুষের অন্তরে বঙ্গবন্ধুর দেশ ও মানবপ্রেম তাকে আজীবন বাঁচিয়ে রাখবে। ১৫ ই আগষ্টের হত্যাকান্ড ছিলো মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির সুস্পষ্ট ষড়যন্ত্র। ১৯৭৫ সনের ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পর দেশের স্বঘোষিত রাষ্ট্রপতি হিসেবে আত্মপ্রকাশ করে খন্দকার মোস্তাক। আর পেছনে থেকে শক্তি যোগাচ্ছিলেন সেনাপ্রধান জিয়াউর রহমান। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকারীদের সুরক্ষা দিতেই কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়। এসময় সাংসদ পংকজ নাথ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৪ শত কর্মহীন মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, চরএককরিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মকিম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, চানপুর ইউনিয়নের চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক সোহেল মোল্লা, সুমন ফরাজি, কাউন্সিলর মনির জমদ্দার, সাইফুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।