• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির জেনোভাতে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২১, ১২:১০ অপরাহ্ণ
ইতালির জেনোভাতে জাতীয় শোক দিবস পালিত

ইতালি প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালির জেনোভাতে ইতালি আওয়ামিলীগ জেনোভা শাখার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সংগঠনের আহবায়ক রহমান দেওয়ান এর সভাপতিত্বে, জহির মান্নান ও বোরহান মৃধার যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যোগ দেন ইতালি আওয়ামিলীগ এর সভাপতি হাজি মোহাম্মদ ইদ্রিস ফরাজী।প্রধান বক্তা ছিলেন সাধারাণ সম্পাদক হাসান ইকবাল।বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক সেলিম দেওয়ান।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য সচিব তহিদ্দুল ইসলাম, আব্দুর রাজ্জাক,মাসুম শেখ, ইমরান হোসেন, সুরুজ হাওলাদার, কিরণ মৃধা,শাকিল শেখ, মান্নান মোল্লা, জাকির খানসহ আর ও অনেকে।অনুষ্ঠানকে সফল করতে সংগঠনের নেতৃবৃন্দসহ মুজিব আদর্শের সৈনিকগণ উপস্থিত ছিলেন।পরিশেষে জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়।