• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মারা গেছেন হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৯, ২০২১, ১০:১৫ পূর্বাহ্ণ
মারা গেছেন হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী

ডেস্ক রিপোর্ট:
হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী (৬৭) আর নেই। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।

জানা গেছে, তার জন্মস্থান ফটিকছড়ি ও কর্মস্থল হাটহাজারী মাদ্রাসাতে নেয়া হবে তার মরদেহ। তার নামাজে জানাজা’র সময় সংক্রান্ত কোন তথ্য এখনও জানা যায়নি।

এর আগে আজ সকাল সাড়ে ১১টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামে নেয়া হয়। দেশের অন্যতম শীর্ষ এই আলেমে দ্বীন দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

এর আগে, গতকাল বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তার সঙ্গীরা।