• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে বিএফসিএপির “জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব বিষয়ক” ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২১, ২০২১, ১৫:০৩ অপরাহ্ণ
ঝালকাঠিতে বিএফসিএপির “জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব বিষয়ক” ওয়ার্কশপ অনুষ্ঠিত

বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট প্রজেক্টের (বিএফসিএপি) আয়োজনে জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব বিষয়ক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল ৪টায় ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমিতে ওয়ার্কসপটি অনুষ্ঠিত হয়।

ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের ইয়ূথ লিডার ও বিএফসিইপির ফোকাল পারসন ইনজামুল সাফিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. শামীম আহসান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপকূল অধ্যয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক আসিফ মঈনুর চৌধুরী, মা ও শিশু বান্ধব সংস্থার সভানেত্রী শিরিন জাহান, ঝালকাঠি ডিবেট ফেডারেশনের সভাপতি সৈয়দ আলী হাসান, শের-ই-বাংলা মেডিকেল কলেজ মেডিসিন ক্লাবের সভাপতি তাইমুর মাহমুদ, বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট প্রজেক্টের কো-অর্গানাইজার মোঃ আলমীন প্রমুখ। ওয়ার্কশপে ঝালকাঠির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন তরুণ অংশ নেন।
ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. শামীম আহসান বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদেরকে যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে হবে। বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট প্রজেক্টের ফোকাল পারসন ইনজামুল সাফিন বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আগামী জলবায়ু নেতৃত্ব গড়ে তুলতে আমরা এরকম ট্রেনিং কার্যক্রম অব্যাহত রাখব। এছাড়াও কর্মসূচিতে অর্থায়ন করায় বৃটিশ কাউন্সিলকে তিনি অংশগ্রহণকারী সকলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।