• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বামনা উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২১, ২০২১, ১৭:৫৪ অপরাহ্ণ
২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বামনা উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

মাসুদ রেজা ফয়সাল , বামনা প্রতিনিধিঃ

তৎকালীন বিএনপি সরকারের সন্ত্রাস ও দুর্নীতি বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামীলীগের জনসভায় গ্রেনেড হামলা ঘটিয়ে শেখ হানিনাকে হত্যার ষরযন্ত্র করার প্রতিবাদ ও হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বামনা উপজেলা ছাত্রলীগ।
আজ শনিবার (২১ আগষ্ট) বিকাল ৫টায় উপজেলার গোলচত্ত্বরে উপজেলা ছাত্রলীগ সভাপতি মোর্শেদ শাহরিয়া গোলদারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বামনা উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জনাব সাইতুল ইসলাম লিটু মৃধা, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, সহ সভাপতি ইউসুফ আলী হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন পিন্টু সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান চৌধূরী কামরুজ্জামান সগির, আওয়ামিলীগ নেতা হেমায়েত মোল্লা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ বামনা উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুরুল হুদা মুনিম তালুকদার, বুকাবুনিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম বেল্লাল প্রমূখ।
প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আল-আমীন হোসেন জনি।
সভা শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গোলচত্বরে এসে শেষ হয়। মিছিলটিতে উপজেলার ৩টি ইউনিয়নের প্রায় ২ সহস্রাধিক ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেন।