• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাতের আঁধারে খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২২, ২০২১, ০৮:৩৮ পূর্বাহ্ণ
রাতের আঁধারে খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মান

গৌরনদী প্রতিনিধি :রাতের আঁধারে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মন্দিরের পিছনে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মান শুরু করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন যাবত রাতের আঁধারে সরকারি খালের মধ্যে অবৈধ স্থাপনা নির্মান কাজ চালিয়ে আসছেন বার্থী ইউনিয়ন পরিষদের সদস্যে করিম লস্কর। এনিয়ে স্থানীয় ভাবে ক্ষোভ বিরাজ করলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেননা।
এবিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মানের কোন সুযোগ নেই। ইতিমধ্যে বিষয়টি জানতে পেরে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। এরপরও কেউ নির্মান কাজ অব্যাহত রাখলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।