• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে অটো ড্রাইভারের হামলায় ছাত্রলীগকর্মী দুই সহোদর আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৩, ২০২১, ০৭:০৬ পূর্বাহ্ণ
মির্জাগঞ্জে অটো ড্রাইভারের হামলায় ছাত্রলীগকর্মী দুই সহোদর আহত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে পূর্ব শত্রুতার জেরে অটো ড্রাইভারের (ইজিবাইক) হামলায় ছাত্রলীগকর্মী দুই সহোদরের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার দেউলী বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার দেউলী গ্রামের মোঃ শাহাবুদ্দিন শিকদারের ছেলে মোঃ রিফাত শিকদার (২০) ও মোঃ সিফাত শিকদার(১৮) এবং অভিযুক্ত অটো ড্রাইভার একই গ্রামের মোঃ হানিফ গাজীর ছেলে মোঃ মান্নান গাজী (২২)।

এদের মধ্যে গুরুতর আহত রিফাতকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সিফাতকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

স্থানীয় ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, কিছু দিন পূর্বে উপজেলার বৈদ্যপাশা গ্রামের মন্নানের সাথে দেউলী আবাসনের বাসিন্দা হারুনের ঝগড়া বিবাদ হয়। এতে রিফাতের চাচাতো ভাই নাজমুল বাঁধা দিলে মান্নানের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়রা বিষয়টি সমাধান করেন। এরই জেরে ঘটনার দিন রাতে নাজমুল ও রিফাত মন্নানের কাছে পূর্বের ঘটনা জিজ্ঞাস করতে গেলে মান্নান ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে নাজমুলের পিছন থেকে কোপ দিলে তা রিফাতের গায়ে লেগে গুরুতর আহত হয়। এ খবর পেয়ে রিফাতের ছোট ভাই সিফাত ছুটে আসলে তাকেও আঘাত করলে সেও আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান এবং সিফাতকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখেন।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার (ওসি) মোঃ মহিববুল্লাহ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।