গত জুনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের এ্যাসোসিয়েট এডিটর হিসাবে মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান এবং শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. কাইয়ুমকে নিয়োগ দেয়া হয়েছিল । কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সম্প্রতি সেই দায়িত্ব থেকে পদত্যাগ করেন। এছাড়াও নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা প্রস্তাবনা যাচাই বাছাই কমিটির একটি দায়িত্বশীল স্হানেও দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন।