• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে জয়িতা উজিরপুর ফাউন্ডেশন উদ্বোধন করেন এমপি শাহেআলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২১, ০৯:৪০ পূর্বাহ্ণ
উজিরপুরে জয়িতা উজিরপুর ফাউন্ডেশন   উদ্বোধন করেন এমপি শাহেআলম

উজিরপুর প্রতিনিধিঃ
তৃণমূল নারী উদ্যোক্তাদের সহায়তা, বিপণন ও ব্যবসায় সম্পৃক্ত করার লক্ষ্যে গঠিত জয়িতা ফাউন্ডেশনের জয়িতা উজিরপুর শাখা অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ উজিরপুর উপজেলা ধামুরা বন্দরে জয়িতা উজিরপুর এর উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজি ইসরাত জাহান, উজিরপুর মডেল থানার ওসি(তদন্ত) মোঃ মমিন উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শেখ নাসিমা বেগম, জয়িতা উজিরপুরের সভাপতি এ্যাড. মোর্শেদা পারভীন প্রমুখ। সভায় বক্তারা পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে জয়িতা ফাউন্ডেশন চালু করার জন্য প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এর পূর্বে শহীদ স্মরনীকা ডিগ্রি কলেজ ও প্রাইমেরি স্কুলের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এমপি শাহেআলম।