• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে ১১৮ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২১, ১৪:৫০ অপরাহ্ণ
উজিরপুরে ১১৮ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ১১৮ পিচ ইয়াবাসহ একজন মদাকব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার সোয়া ৫ টায় বরিশাল জেলা গোয়েন্দা শাখা(ডিবি) এসআই সোহেল মোল্লার নেতৃত্বে একদল চৌকস পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর সভার ০৪ নং ওয়ার্ডে উপজেলার বিএনখান কলেজের পিছনের রাস্তায় অভিযান চালিয়ে ১১৮ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাকিব হোসেন(২২) কে গ্রেফতার করে। অন্য মাদকব্যবসায়ী লাভলু(২৩) ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় এসআই সোহেল মোল্লা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাকিব হোসেন ও লাভলু বালীসহ অজ্ঞাত আরও ১/২ জনকে আসামী করে মামলা দায়ের করে। মাদক অভিযানে অংশগ্রহন করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই সনেট, এ এসআই শাহাদাৎ, কনষ্টেবল মশিউর, বশির, রিয়াজ প্রমুখ।