• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৯, ২০২১, ০৮:৪৮ পূর্বাহ্ণ
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ

 

এম ইসমাইল, ভোলা সদর।

”বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই স্লোগানকে সামনে রেখে আজ রবিবার (২৯ আগস্ট) ১০.৩০ ঘটিকায় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা মৎস্য অধিদপ্তর ভোলার যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কোর্ট জামে মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

 

মাছের পোনা অবমুক্তকরণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা ও সফল মৎস্য চাষী/উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জনাব মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, ভোলা,। এস এম আজহারুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা, ভোলা সহ জেলা পর্যায়ের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগণ।