• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যনগরে শতবর্ষী পুকুর দখলের পর গড়ে তোলা ২০ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৯, ২০২১, ১৩:৩৪ অপরাহ্ণ
মধ্যনগরে শতবর্ষী পুকুর দখলের পর গড়ে তোলা ২০ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক:
শতবর্ষী সরকারি পুকুর দখল করে সুনামগঞ্জের মধ্যনগরে গড়ে তোলা ২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উপজেলার মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরের দখল করা জায়গা থেকে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ স্থাপনা গুলো অ্যাক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয় ।
রোববার ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. মুনতাসির হাসান জানান, জনস্বার্থে এ ধরণের উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. মুনতাসির হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিমের যৌথ মোবাইল কোর্ট চলাকালে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী মহল, মধ্যনগর থানা পুলিশ ও আনসার সদস্যগণ প্রমুভ উপস্থিত ছিলেন।