• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে সরকারী জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩০, ২০২১, ০৮:৫৩ পূর্বাহ্ণ
গৌরনদীতে সরকারী জলাশয়ে  মাছের পোনা অবমুক্ত

গৌরনদী প্রতিনিধি
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বরিশালের গৌরনদীতে সরকারী জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাসার প্রমুখ।