• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২১, ০৮:২৭ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
মেহেন্দিগঞ্জের সদর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ইউপি সদস্য আমির জমদ্দার’র বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩ টার সময় ঘটনাটি ঘটে বলে জানা যায়। আমির জমদ্দারের ছেলে সোহাগ জমদ্দার’র অভিযোগ সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার বাবার প্রতিদ্বন্দী প্রার্থীসহ সাঙ্গপাঙ্গরা এই ডাকাতির ঘটনাটি ঘটায় এবং সোহাগ জমদ্দার-কে ব্যাপক মারধর করে। ঘটনার সময় ঘরে ছিলেন আমির জমদ্দার’র বড় ছেলে সোহাগ জমদ্দার ও তার স্ত্রী সনিয়া বেগমসহ তাদের ৩ সন্তান। তাদের বসত ঘরের দরজার সিটকানী ভেঙ্গে ১০/১২ জনের একটি মুখোশধারী দল ঘরে প্রবেশ করে। সোহাগ জমদ্দার আরো অভিযোগ করেণ, ডাকাতদল ঘরে থাকা ওয়ারড্রব, সুকেশ ভেঙ্গে নগদ ৭৩ হাজার টাকা এবং আনুমানিক ৪ভরি স্বর্ণ নিয়ে যায়। এসময় তাকে হাত ও চোখ বেঁধে মারধর করতে করতে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরত্বে আনন্দবাজার পর্যন্ত নিয়ে যায়। পরে মানুষের উপস্থিতি টের পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের অভিমত পুলিশ তদন্তে বেড়িয়ে আসবে ঘটনার মূল্য রহস্য।