মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোঃ সাইফুদ্দিন ওয়ালীদের অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল এগারোটায় সুবিদখালী সরকারি র’ই পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল’র সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোঃ সাইফুদ্দিন ওয়ালীদ।
একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান খান ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ও ঝাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার প্রমুখ।
শেষে বিদায়ী অতিথিকে উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ##