• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে নারী নির্যাতন প্রতিরোধে শেয়ারিং সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২১, ০৯:০১ পূর্বাহ্ণ
গৌরনদীতে নারী নির্যাতন প্রতিরোধে শেয়ারিং সভা

গৌরনদী প্রতিনিধি
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বরিশালের গৌরনদী উপজেলা প্লাটফরমের শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে স্থানীয় সিসিডিবির হলরুমে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আভাস, রুপান্তর, রাইটস্ যশোর এর যৌথ আয়োজনে ইউএসএআইডি, ইউকেএইডের যৌথ অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশন্যালের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্লাট ফরমের সহসভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা। আভাসের প্রজেক্ট কর্মকর্তা নাসরিন খানমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাইনরিটি রাইটস্ ফোরাম বাংলাদেশে’র পৌর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা চক্রবর্তী নিতাই লাল, এইড’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, সিসিডিবির এরিয়া ম্যানেজার ডেনিশ মারান্ডী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, শ্রমিক নেতা মোঃ ফরিদ উদ্দিন, ইউপি সদস্য অমলা রানী বিশ্বাস, সাংবাদিক হাসান মাহামুদ, নারী নেত্রী মাধুরী রানী দাস, রুশিয়া বেগম প্রমূখ।
সভার শুরুতেই উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা বাংলাদেশ মফম্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সংসদ্য নির্বাচিত হওয়ায় প্লাট ফরমের সদস্যরা ফুলের শুভেচ্ছা জানান।