• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেহাল বানারীপাড়া সদর ইউনিয়নের সড়কগুলো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২১, ১৭:১৮ অপরাহ্ণ
বেহাল বানারীপাড়া সদর ইউনিয়নের সড়কগুলো

বানারীপাড়া প্রতিনিধিঃ- বানারীপাড়া সদর ইউনিয়ন এর আলতা গ্রামের পশ্চিম আলতার একটি রাস্তা। রাস্তাটি থেকে প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করে। ছোট ছোট বাচ্চাদের স্কুল, কলেজে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই রাস্তা। বর্তমানে রাস্তাটির এমন অবস্থা হয়েছে যেখানে বাচ্চাদের বাসা থেকে গামছা বা তোয়ালে নিয়ে বের হতে হয়। বর্ষার সময়ে এখানকার মানুষের ভোগান্তির আর কোন শেষ থাকে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে এখনও একটি রাস্তার জন্য ছেলে মেয়েদের স্কুল থেকে দূরে সরে যাওয়া সত্যিই মেনে নেওয়া যায় না। তাই সবার কাছে অনুরোধ করছি দয়া করে আমার এই পোস্টটা সেয়ার করে আমাদের এতোগুলো মানুষের যাতে ভোগান্তি শেষ হয় সেই ব্যাবস্থা করবেন।