• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২১, ১০:৩৬ পূর্বাহ্ণ
মির্জাগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ মির্জাগঞ্জ উপজেলার সকল সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজনের সাথে পটুয়াখালীর জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

বিশষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ ও মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মো: আবু বকর সিদ্দিকী।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আত্হার উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিববুল্লাহ ও স্বাস্থ্য কর্মকর্তা ডা: দিলরুবা ইয়াসমীন লিজা প্রমূখ।