নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে দরপত্র জমা দেয়ার সময় ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ১১ টায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। এ ঘটনায় শিল্প মন্ত্রনালয়ে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ঠিকাদার।
জানা যায়, ইউরিয়া ফরমাল ডিহাইডের খালি প্লাষ্টিক ড্রাম বিক্রয়েরর দরপত্র আহবান করার সময় মামুন কর্পোরেশন এর স্বত্তাধীকারি প্রতিষ্ঠানের ম্যানেজার মো.দাউদের হাত থেকে একটি সন্ত্রাসী দল এসে দরপত্র ছিনিয়ে নিয়ে যায়।
মামুন কর্পোরেশন এর স্বত্তাধীকারি মো.দেলোয়ার হোসেন জানান, আমার প্রতিষ্ঠানের দরপত্র ছিনতাই করার সিসিটিভি ফুটেজে জেলা প্রশাসক কার্যালয়ের কম্পিউটারে অবশ্যই প্রমান আছে। আমি এ ঘটনার বিচার দাবী করছি।