• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৯:২১ পূর্বাহ্ণ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য সচিব

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিট ও সেন্টাল অক্সিজেন সরবরাহ কক্ষসহ হাসপাতাল কম্পাউন্ড পরিদর্শন করেছেন সিনিয়র স্বাস্থ্য সচিব মোঃ লোকমান হোসেন মিয়া। শুক্রবার সকালে তিনি হাসপাতাল পরিদর্শন শেষে বলেন, হাসপাতালকে সকল চিকিৎসকের নিজের বাড়ি মনে করতে হবে। নিজের বাড়ি যে ভাবে পরিচর্যা করেন, সেই ভাবেই হাসপাতালকে পরিচর্যা করবেন।
একইদিন দুপুরে উপজেলার দক্ষিণ মাগুড়া গ্রামে সচিবের নিজ পিতার নামে প্রতিষ্ঠিত আলহাজ¦ মোজাম্মেল হোসেন কমিউনিটি ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ সাইফুল ইসলাম, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।