• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২১, ১০:৩৮ পূর্বাহ্ণ
বরিশালে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ

বরিশাল ব্যুরো
বরিশালে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নগরীর সেইন্ট বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিস ও সেভ দ্য চিলড্রেনের আয়োজনে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বরিশাল পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ তৈয়বুর রহমান, সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক (পঃপঃ) শহিদুল ইসলাম, সেইন্ট বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী গোপাল চন্দ্র শীল, সেভ দ্য চিলড্রেনের ডেপুটি ম্যানেজার চয়ন কুমার তালুকদার ও প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ। ##