নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিনে উপলক্ষে বরিশাল তথা দক্ষিণাঞ্চলের একমাত্র ইংরেজি ভার্ষনের শিক্ষা প্রতিষ্ঠান জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ স্মারকবৃক্ষ রোপন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কবি সালেহ এম. শেলীসহ শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।
মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত, স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উন্নীত, দেশের অর্থায়নে পদ্মা সেতুর বড় প্রকল্প বাস্তবায়ন, মেট্রোরেল চালুকরণ, কর্ণফুলী টানেল নির্মান, দেশে শতভাগ বিদুৎ নিশ্চিতকরণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ তরান্বিত করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে আজকে বিশে^ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি জাতিসংঘ কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী “এসডিজি অগ্রগতি পুরস্কার” পাওয়ায় সালেহ এম. শেলী অভিনন্দন জানান।
শুভ জন্মদিনে তারা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।