• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির বাৎসরিক আনন্দ মেলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২১, ১৮:১৩ অপরাহ্ণ
রোমে বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির বাৎসরিক আনন্দ মেলা

ইতালি প্রতিনিধিঃ
প্রতি বছরের ন্যায় বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি ইতালি’র আয়োজনে বাৎসরিক আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি ইতালির সভাপতি জাহাঙ্গীর আলম শাহেদ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহ আলম ও কোষাধ্যক্ষ কামরুল হাসান এর যৌথ পরিচালনায় গ্রীষ্মের বিদায় ও শীতের আগমনী বার্তায় আনন্দ মেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর এরফানুল হক। এ সময় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি,লোকমান হোসেন, নূরে আলম সিদ্দিকি বাচ্চু, ইতালি আওয়ামী লীগ সভাপতি মোঃ ইদ্রিস ফরাজি, সাধারন সম্পাদক হাসান ইকবাল, বাংলাদেশ সমিতি ইতালি’র সাধারন সম্পাদক আবুল কালাম সায়মন সহ সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক ও ব্যাবসায়ী সংগঠনের নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
আনন্দ মেলায় শিশু-কিশোর ও নারী-পুরুষের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় র্র্যাফেল ড্র।
আয়োজন ছিল দেশীয় খাবারের।
এসময় বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মোঃ সেলিম, কাজী রিপন,শাওন খান।
সিনিয়র সহ সভাপতি মিয়া মোঃ আব্দুল্লাহ, সহ-সভাপতি শাহজাহান পাটোয়ারী,মোতালেব হোসেন লিটন ,আজিজ আহমেদ, সাইফুল ইসলাম সফিক, নূর আহমেদ, ফরিদ আলম জাহাঙ্গীর সর্দার,যুগ্ম সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম জামাল, ইয়াসিন মোল্লা, জাহাঙ্গীর হোসেন,সাংগঠনিক সম্পাদক সুজন হাওলাদার,
ফয়সাল আহমেদ,জুয়েল মৃধা, মতিউর রহমান মিঠু, রাজন হাওলাদার, ফারুক হোসেন, শেখ সাঈদ, ফরিদ মিয়া সহ বাংকার ব্যবসায়ী সমিতি ইতালির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম শাহেদ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহআলম মিলন মেলায় উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।তারা বলেন আগামী বছর জমকালো আয়োজনে মধ্য দিয়ে আনন্দ মেলা করা হবে।