• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বাবুগঞ্জ সভাপতি মকবুল-সম্পাদক মনোয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৮:০১ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বাবুগঞ্জ সভাপতি মকবুল-সম্পাদক মনোয়ার

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মো.মকবুল হোসেন সভাপতি, কুমারিয়ারপিট জাহিদপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক ও বাবুগঞ্জ সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট “বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ” বাবুগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো অনুমোদিত ও বরিশাল জেলা ভারপ্রাপ্ত সভাপতি একরামুল কবির, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন।কমিটিতে সাবেক অতিরিক্ত সচিব সিরাজ উদদীন আহমেদ, সাবেক প্রধান শিক্ষক নূর মোহাম্মদ মিয়া এবং মুলাদী সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেনকে উপদেষ্টা হিসেবে মনোনিত করা হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ, চিন্তাধারা, দর্শন ও কর্মসূচিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা বাংলাদেশের বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়া ২০০১ সালে প্রতিষ্ঠা করেছিলেন ” বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ” প্রতিষ্ঠিত একমাত্র সংগঠন “বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ”। বর্তমানে ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সারা বাংলাদেশের ৬৪টি জেলা ও ৪ শতাধিক উপজেলায় এই পরিষদের কমিটি রয়েছে। “বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ” কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো।