বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উজিরপুর উপজেলা কমিটির উদ্যোগে। আজ ০১ অক্টোবর উপজেলার ওটরা,বড়াকোঠা ও শোলক ইউনিয়নের পার্টির শাখা কমিটির সদস্য ও প্রাথমিক কমিটির সম্পাদকদের সাংগঠনিক সভা পার্টির উপজেলা নেতা কমরেড জাহিদ হোসেন খান ফারুকের সভাপতিত্বে সকাল ১১ টায় ধামুরা মাহমুদিয়া মাদ্রাসার হল রুমে অননুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা পার্টির সাধারণ সম্পাদক এ্যাড় শেখ মোঃ টিপু সুলতান, উজিরপুর উপজেলা সভাপতি কমরেড ফায়জুল হক বালী ফারাহীন,সাধারণ সম্পাদক কমরেড সীমা রানী শীল, উপজেলা নেতা কমরেড মঞ্জুর আলম,কমরেড রফিকুল ইসলাম প্রমুখ। সভায় প্রধান অতিথি শেখ মোঃ টিপু সুলতান পার্টির গঠনতন্ত্র ও সাংগঠনিক আলোচনায় বলেন যে,শক্তিশালী পার্টি গঠনই এই মুহূর্তের জরুরী কাজ এবং পার্টির গঠনতন্ত্র মেনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে পার্টি ও গন- সংগঠনের কাজ এগিয়ে নিতে হব।