• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমের ৮নং ওয়ার্ডের প্রেসিডেন্ট প্রার্থীর সাথে বাংলা কমিউনিটির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২, ২০২১, ০১:৪৪ পূর্বাহ্ণ
রোমের ৮নং ওয়ার্ডের প্রেসিডেন্ট প্রার্থীর সাথে বাংলা কমিউনিটির সৌজন্য সাক্ষাৎ

ইতালি প্রতিনিধিঃ
আগামী ৩ ও ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে রোম সহ ইতালির বিভিন্ন শহরেরে সিটি নির্বাচন। এবারের নির্বাচনে আলোচনায় এসেছে ৯ বাংলাদেশী প্রার্থী ।রোমের ৮নং ওয়ার্ডে প্রেসিডেন্ট প্রার্থী আমাদেও সিসিরকি Amedeo ciaccheri সাথে সৌজন্য সাক্ষাত করেন বাংলা কমিউনিটির একটি প্রতিনিধি দল। ৮নং ওয়ার্ডের লিষ্ট (কাউন্সিলর)প্রার্থী কবির হোসাইন এর নেতৃত্বে তার সাথে সাক্ষাত করে কমিউনিটির পক্ষ থেকে বিভিন্ন দাবী তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা শেখ ইসহাক,সালাউদ্দিন আহমেদ,আল মাহামুদ রফিক,নাজির হোসেন,মাসুদ রানা সহ আরো অনেকে। কবির হোসেন বলেন প্রেসিডেন্ট প্রার্থী আমেদেও সিয়াসেরকি আমাদের বাংলা কমিউনিটির বন্ধু । তিনি নির্বাচিত হলে প্রবাসী বাংলাদেশীরা উপকৃত হবে।