• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে প্রবীনদের মাঝে লাঠি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২, ২০২১, ১১:৫৬ পূর্বাহ্ণ
গৌরনদীতে প্রবীনদের  মাঝে লাঠি বিতরণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার প্রবীন ব্যক্তিদের মাঝে বিনামূল্যে লাঠি বিতরণ করা হয়েছে। উপজেলার সরিকলের পন্ডিত জৈনদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব প্রবীন দিবস উপলক্ষে ব্যতিক্রমধর্মী এ লাঠি বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার বিকেলে সরিকল বন্দরস্থ ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় প্রবীন ব্যক্তি আব্দুল মান্নান ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সম জসিম উদ্দিন, সরিকল নিজাম উদ্দিন কলেজের প্রভাষক প্রকাশ চন্দ্র রায়, শিক্ষক মুস্তফা হাবীব, মাইনুদ্দিন সরদার, অবসরপ্রাপ্ত শিক্ষক হারুন অর রশিদ, কৃষ্ণবন্ধু দাসসহ অন্যান্যরা। শেষে শতাধিক প্রবীন ব্যক্তিদের মাঝে লাঠি বিতরণ করা হয়।