• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় বঙ্গবন্ধু সড়ক শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৫, ২০২১, ০৮:৫৩ পূর্বাহ্ণ
কুয়াকাটায় বঙ্গবন্ধু সড়ক শুভ উদ্বোধন

কুয়াকাটা প্রতিনিধিঃ
কুয়াকাটা পৌরসভায় এডিপির অথর্য়ানে দীর্ঘ দিন ভোগান্তিতে পরে থাকা ঐতিহ্যেবাহী বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে ৫৭০ ফুট সড়কটি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার। আজ সকাল ১০ টায় এ কাজ উদ্বোধন হয়। এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান,পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, মজিবুর রহমান, মনির শরিফ, ছাবের হোসেন,মহিলা কাউন্সিলর তাছলিমা, সাংবাদিক হোসাইন আমিরসহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। উদ্বোধনের পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা যায় ১৯৯৪ সালে কুয়াকাটা নিন্ম মাধ্যামিক বিদ্যালয় দিয়ে প্রতিষ্ঠিত হলে পরে ৯৬ সালে বর্তমান সরকার প্রথম ক্ষমতায় আসে তার পর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধুর নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় দীর্ঘ দিন ধরে প্রবেশ পথটি ভোগান্তিতে থাকার পর আজ পৌর মেয়র উদ্বোধনে খুশিতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। তারা বলেন সরকার দেশে এত উন্নয়ন করছে সে অনুযায়ী আমাদের এই বিদ্যালয়টি অবহেলিত অবস্থায় আছে। যে মহান ব্যক্তির নামে এই প্রতিষ্ঠান। দুটি সাইক্লোন সেন্টার কাম স্কুলের ভবন ছাড়া সে অনুযায়ী কোন উন্নয়ন হয়নি। ২ যুগ পরে হলেও ভাংঙ্গা সড়কটি কাজে হাত দিল মেয়র সাহেব।